ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ দক্ষিণ বাংলার সবচেয়ে প্রাচীন প্রত্নসম্পদ
বহু বছর ধরে ঐতিহ্যের ধারক হয়ে আছে খুলনার আমাদী ইউনিয়নের মসজিদকুড় মসজিদ। অপরূপ সৌন্দর্যের পুরাকীর্তিতে সাজানো রয়েছে মসজিদটি। কিন্তু বছরের পর বছর ধরে এটির কোনো সংস্কার হচ্ছে না। মসজিদটি প্রত্নতত্ত্ব বিভাগের আয়ত্তে থাকায় এতে কোনো কাজ করতে পারছেন না স্থানীয়রাও। ফলে দিন দিন ধ্বংসের দ্বারপ্রান্তে প্রায় ৯০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী মসজিদটি।
প্রাচীন আমলের বিভিন্ন কারুকাজে সাজানো রয়েছে এর ভেতর ও বাইরের অংশ। মাঝে মাঝেই আরবি হরফে লেখা রয়েছে, যা বর্তমান সময়ে বিরল। সংস্কারের অভাবে এসব লেখার অনেককিছুই এখন অস্পষ্ট হয়ে গেছে। পলেস্তারা পড়ছে খসে, আগাছা জন্মেছে মসজিদের বাইরের দেয়ালে। ফাটল ধরেছে বিভিন্ন জায়গায়। দীর্ঘদিন ধরেই এটি পরিষ্কার-পরিচ্ছন্ন বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ধ্বংসের পথে ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ প্রাচীন এই প্রত্নসম্পদ।
মহাত্মা খানজাহান আলীর শিষ্য বুড়া খান ও ফতেহ খান এই গ্রামে কাছারি করে এলাকা শাসন করতেন ১৪৫০-১৪৯০ সময়কালে। তারা এখানে একটি নয় গম্বুজ মসজিদ নির্মাণ করেন, নাম রাখেন মসজিদকুড়। ইট-সুড়কির তৈরি মসজিদটি দক্ষিণ বাংলার সবচেয়ে প্রাচীন প্রত্নসম্পদ। বর্গাকার এই মসজিদের প্রতি পাশের মাপ হচ্ছে ১৬ দশমিক ৭৬ মিটার, ভেতরের মাপ ১২ দশমিক ১৯ মিটার করে। কেবলামুখী দেয়াল বাদে বাকি তিন দেয়ালে মসজিদে ঢোকার জন্য তিনটি করে খিলান প্রবেশদ্বার আছে। মাঝের প্রবেশদ্বারগুলো অপেক্ষাকৃত বড়।
প্রাচীন এই মসজিদটিতে ২০১৪ সালে সীমানা প্রাচীর নির্মাণ করা হয় আর সামান্য কিছু কাজ হলেও এরপর থেকে এর আর কোনো সংস্কার হয়নি। প্রাচীন আমলের ঐতিহ্যবাহী মসজিদটি সংস্কারের দাবি জানান স্থানীয়রা। তারা মনে করেন, সামান্য সদিচ্ছা থাকলেই বহু বছরের পুরনো এ মসজিদটি ঘিরে পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করা সম্ভব।
স্থানীয় বাসিন্দা আব্দুল গণি বলেন, এটি একটি ঐতিহ্যবাহী পুরাতন মসজিদ। মসজিদটি দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর দর্শনার্থীরা আসেন। কিন্তু বর্তমানে এটির অবস্থা খুবই নাজুক, নামাজের সময়ও পলেস্তারা খসে গায় পড়ে। দ্রুত এটি সংস্কারের প্রয়োজন।
প্রায় ১৫ বছর ধরে এ মসজিদে ইমামতি করছেন মাহমুদুল হাসান। তিনি বলেন, এটির বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। জানালার গ্রিলেও মরিচা ধরেছে। মসজিদের দেয়ালে আরবি হরফে লেখাও এখন অস্পষ্ট। কিন্তু এটিকে সংস্কার করা হচ্ছে না। দ্রুত এটি সংস্কার করা প্রয়োজন। কিন্তু প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে থাকায় স্থানীয়দের পক্ষে সংস্কার করা সম্ভব নয়।
তিনি আরো বলেন, আমাদের ইচ্ছে থাকলেও এটি সংস্কারে হাত লাগাতে পারছি না। অন্যদিকে প্রত্নতত্ত্ব বিভাগও এটি সংস্কারের উদ্যোগ নিচ্ছে না।
পুরনো এ মসজিদ টিকিয়ে রাখার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার উদ্যোগ গ্রহণ করতে প্রত্নতত্ত্ব বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছে এলাকাবাসী।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied