ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জাতীয় সাংবাদিক সংস্থার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় পালিত


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ৩:২১
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। বুধবার দিনটি উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিট গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের জেলা ইউনিট সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের এবং বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস। 
 
জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, গাইবান্ধার কথা সম্পাদক রেজাউল হক মিতা, সাংবাদিক সাইফুল ইসলাম মিলন, রজতকান্তি বর্মন, উত্তম সরকার, খায়রুল ইসলাম, মমতাজুল ইসলাম লিয়াকত, ফজলে রাব্বী মন্ডল, জেএসএস ফুলছড়ি উপজেলা ইউনিটের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক যাহেদুর রহমান যাদু, গোবিন্দগঞ্জ ইউনিটের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু, সাঘাটা ইউনিটের সভাপতি আব্দুল মাজেদ মাজু, রফিকুল ইসলাম প্রমুখ।
 
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, গাইবান্ধার উন্নয়নের অনেক সম্ভাবনা রয়েছে। বালাসীঘাটে টানেল নির্মাণের মাধ্যমে উন্নয়নের স্বপ্ন দুয়ার খুলে যেতে পারে। গাইবান্ধাই হতে পারে এই অঞ্চলের প্রবেশদ্বার। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্যই সাংবাদিকদের একসাথে কাজ করা প্রয়োজন। তিনি আরও বলেন, সাংবাদিকদের পুলিশের অনেক কাজে সহযোগিতা করার সুযোগ রয়েছে। সাংবাদিকরা যাতে কোনো হয়রানির শিকার না হন, সেজন্য পুলিশ অবশ্যই সজাগ থাকবে। 
 
এদিকে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম রাষ্ট্রপতির পুলিশ পদকে ভূষিত হওয়ায় তাঁকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাঁর পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের।

শাফিন / শাফিন

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত