ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ ‍আদালতের জরিমানা


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৭-৬-২০২১ বিকাল ৭:২
অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মো. ফিরোজ নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুন) ‍ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ফিরোজকে (৩৫) এ জরিমানা করা হয়।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের নাটারবাড়ী এলাকায় বুড়িমারী-পাটগ্রাম আঞ্চলিক সড়কের পাশে ড্রেজার মেশিন (বোমা মেশিন) বসিয়ে বালু ও পাথর উত্তোলন করার খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুবেল রানা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলনের দায়ে ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে ফিরোজকে এক লাখ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পাটগ্রাম থানা পুলিশের একটি দল সঙ্গে ছিল।
 
উপজেলা প্রশাসন জানায়, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ধরলা নদী ও  বিভিন্ন স্থাপনার নিকটবর্তী স্থান থেকে বাণিজ্যিকভাবে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলণ করে আসছে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা বলেন, রাস্তা ও বসতবাড়ির পাশে ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে বালু ও পাথর উত্তোলনের সময় ধৃত ফিরোজ নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। 
 
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, যারা অবৈধভাবে বালু, পাথর উত্তোলন করে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও জনসাধারণের ক্ষতি করে, তাদের প্রতিরোধে আমাদের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

এমএসএম / জামান

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ