সিংগাইরে দুই ইউনিয়নকে সংযোগকারী কালভার্টটি আসছেনা কাজে : মাটি সড়ে চলাচলের অনুপযোগী
মানিকগঞ্জের সিংগাইরে দুটি ইউনিয়নের হাজারো বাসিন্দার চলাচলের সংযোগকারী কালভার্টির পাশ হতে ইটের সলিংকৃত রাস্তার মাটি সরে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে কালভার্টিও রয়েছে ঝুঁকিতে। সরেজমিন দেখা গেছে, সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চাপড়াইল গ্রামে চকের মাঝে অবস্থিত জামির্ত্তা ও পার্শ্ববর্তী জয়মন্টপ ইউনিয়নকে সংযুক্ত করেছে কার্লভার্টটি। তবে দীর্ঘদিন যাবৎ সংস্কার কিংবা মেরামত না করার জন্য ইটের সলিংকৃত রাস্তাটি বেহালদশায় পরিণত হয়েছে। অতিসত্বর রাস্তাটির উন্নয়নে কাজ শুরু না করলে স্বল্প সময়ের মধ্যে প্রায় ১০ লাখ টাকা খরচের কার্লভার্টিও ভঙ্গুর দশায় রূপ নেবে। সৃষ্টি হবে দুই পাড়ের মানুষের যাতায়াতের তীব্র সঙ্কট, যা বর্তমান সরকারের উন্নয়নের রোডম্যাপে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
এলাকাটি চাষাবাদের জন্য বেশ আদর্শ। এ এলাকার মাটি বেশ উর্বর। দিগন্তজুড়ে বর্তমানে শুধু সোনালি ধান আর ধান। দেখে প্রাণ জুড়ানোর মতো। যদিও পাশেই গড়ে ওঠা ৪টি ইটভাটা কৃষকদের গলার কাঁটায় রূপ নিলেও স্থানীয় জনপ্রতিনিধির উদাসীনতা, অস্বচ্ছতা ও কৃষিজমির সরেজমিন প্রতিবেদনে উপজেলা কৃষি কর্মকর্তাদের সমালোচনা করে মানববন্ধনসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেও হটাতে পারছে না ভাটাগুলো। সেই সাথে ইটের ভাটায় যাতায়াতে সারিসারি ট্রাক চলাচলে রাস্তাগুলো হারাচ্ছে তাদের স্থায়িত্ব।
চাপড়াইল এলাকার সচেতন নাগরিক ইঞ্জি. আবু সায়েম, আলমগীর, মুন্নাসহ অনেকেই দাবি করে বলেন, রাস্তাটি মেরামতে সংশ্লিষ্ট দফতরকে এগিয়ে আসার বিশেষ অনুরোধ করা হচ্ছে।
সিংগাইর উপজেলা ইঞ্জিনিয়ার রুবায়েত জামান মুঠোফোনে বলেন, আমরা বাস্তা টু মানিকনগর সড়ক করেছি, মানিকনগর টু পারাগ্রাম সড়ক সংস্কার করেছি। তবে এটাও আমাদের রোডম্যাপে আছে। পর্যায়ক্রমে করা হবে ইনশাহ আল্লাহ্।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত