ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

কয়রায় অসহায়-অসচ্ছলের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ৪:৫৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে খুলনার কয়রায় অসহায় ও অসচ্ছল অসুস্থ ত্যাগী নেতাকর্মী ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে কয়রা সদরে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সুচিকিৎসার জন্য তাদের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি  খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের  স্বপক্ষের সরকার। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এ দেশের গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই তিনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের  দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আ'লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মো. আবু হানিফ, সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান  এসএম বাহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাস্টার কফিল উদ্দিন, সুজিত রায়, ফজর  আলী, জিয়াদ আলী, খয়রুল আলম, নির্মল কুমার দাস, ইউপি চেয়ারম্যান ও  আ‘লীগ নেতা আব্দুস সামাদ গাজী, আছের আলী মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, রোকনুজ্জামান কাজল, হুমায়ুন কবির হিরো, জেডএম হুমায়ুন কবির নিউটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলার আওয়ামী লীগের ত্যাগী নেতা ফরজ আলীর  অসুস্থতার কারণে তার স্ত্রীকে ৫ লাখ টাকাসহ গরিব, দুস্থ, অসহায় ১৩ জনের সুচিকিৎসায় ১২ লাখ  টাকার চেক বিতরণ করা হয়।

শাফিন / জামান

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম

ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও