ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ক্রিকেট জুয়া
ফরিদপুরে জুয়া খেলার অপরাধে ৩ জুয়াড়িকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে এসআই আ. রহিম মোল্যা বাদী হয়ে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিবরামপুর রেলস্টেশনের রিয়াদ টেলিকম থেকে দুই ভাই মো. আছাদুল মোল্যা (৩০) ও মো. আমিরুল মোল্যাকে (২৮) আটক করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী রাতে মুন্সী বাজারের লাভ বার্ড কফি শপ ও কসমেটিক্স শপের ভেতর থেকে ওই চক্রের আরেক জুয়াড়ি মো. আপেল মিয়াকে (৪০) আটক করা হয় ।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, গোপান সংবাদের ভিত্তিতে ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ক্রিকেট জুয়া খেলার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে ৪৫ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, বেশি লাভের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় প্রলুব্ধ করে এবং প্রতারণার মাধ্যমে তারা গ্রামের সহজ-সরল মানুষদের বেশি অর্থের প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়া খেলায় আসক্ত করে এবং তাদের অর্থনৈতিকভাবে সর্বস্বান্ত করে। আটককৃত আসামিরা অনলাইন জুয়ার মাধ্যমে প্রতিদিন তাদের কাছে থাকা এজেন্ট এবং পারসোনাল নাম্বারগুলো থেকে ২০ হতে ৩০ হাজার টাকা পর্যন্ত অবৈধ লেনদেন করে বলে জানা যায়।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ