ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যুবদল সম্পাদক টুকুর বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ


বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে দাবি জানিয়ে দীর্ঘ কয়েক বছর পর টাঙ্গাইলের ভূঞাপুরে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা এবং পৌর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠন।
 
বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ডে নেতাকর্মীরা সমবেত হন। পরে তারাকান্দি-ভূঞাপুর সড়কসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ডে এসে বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরেই সংক্ষিপ্ত আলোচনা করেন তারা। 
 
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস, ছাত্রদলের সাবেক সভাপতি কাফিল, পৌর যুবদলের আহ্বায়ক সেলিম ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বাবুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 
এ সময় বক্তারা বলেন, গত ৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মী ও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সুলতানা সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এই মিথ্যা মামলার দায়েরের জন্য তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। 

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার