ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দূরপাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আনল ইরান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ১০:৪৮

নিজেদের তৈরি নতুন একটি দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। খেইবার শিকান নামের ১ হাজার ৪০০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারবে বলে জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি।

কৌশলগত ক্ষেপণাস্ত্রটি বুধবার এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেসহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

ইরানের সামরিক কর্মকর্তারা জানান সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে যেতে সক্ষম এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এটি উচ্চমাত্রায় কৌশলী কায়দায় আঘাত হানতে পারে। আধুনিক নির্মাণশৈলীতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করার কারণে এর ওজন এক-তৃতীয়াংশ কমে গেছে এবং আগের চেয়ে ছয় ভাগের এক ভাগ সময় ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা সম্ভব।

এদিকে ইরান এমন সময় নিজেদের নতুন ক্ষেপণাস্ত্রটি সামনে আনল যখন তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে দুই দেশ নতুন চুক্তিতে পৌছে গেছে। তবে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের প্রধান দাবি অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়নি। ফলে আলোচনা খুব বেশি দূর আগায়নি।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী