খুবিতে ১৭তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধন
খুবিতে ১৭তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হলো। সকল স্বাস্থ্য বিধিনিষেধ মেনে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার (৯ ফেব্রুয়ারি) খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সময়টা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। শিক্ষা সমাপনীর দিনটি হৈ-হুল্লোড়ের মধ্যদিয়ে কাটে। এটা স্মৃতিময় হয়ে থাকে। এই শিক্ষা সমাপনীর ম্যাধমে শিক্ষাজীবনের একটি পর্ব শেষ হলেও শিক্ষার্থীদের সামনে নতুন দিগন্ত খুলে যায়। নতুন চ্যালেঞ্জ ও সাফল্যের সোপান তৈরি হয়ে থাকে। দেশ ও জাতির সেবা এবং বৈশ্বিক ক্ষেত্রে অবদান রাখার সুযোগ সৃষ্টি হয়। এক্ষেত্রে তাদের ব্যক্তি দক্ষতার স্বাক্ষর রাখতে হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শিক্ষা সমাপনী উৎসবের সাথে এ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সুনাম ও ভাবমূর্তির দিকেও লক্ষ্য রাখার পরামর্শ দেন। তিনি ১৭তম ব্যাচের এ আয়োজনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমনসহ অন্য কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাফিন / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত