ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাইয়ের মৃত্যুদণ্ড
গাইবান্ধায় ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন গাইবান্ধা পলাশবাড়ীর ভগবানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে তানজির আহমেদ।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ছোট ভাই শাওনের স্ত্রী রোজিনা বেগম সুন্দরী হওয়ায় তার প্রতি লোভে পড়ে যায় বড় ভাই তানজির। রোজিনাকে পাওয়ার জন্য ২০২০ সালের ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই তানজির ছোট ভাই শাওনকে জরুরি কথা বলবে বলে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মৃতদেহ গুম করার উদ্দেশ্যে বায়োগ্যাস প্লান্টে ফেলে রেখে যায়। পরদিন ৭ জানুয়ারি বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, বড় ভাই তানজির ছোট ভাই শাওনকে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত সত্যতা নিশ্চিত হলে এ রায় ঘোষণা করে।
শাফিন / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied