বর্তমান সরকারের আমলে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় প্রতিবন্ধীদের অবস্থান : সাংসদ বাবু
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, আমাদের দেশে প্রতিবন্ধিতা এখন আর প্রতিবন্ধকতা নয়। প্রতিবন্ধীবান্ধব বর্তমান সরকারের আন্তরিক ও যুগোপোযোগী পদক্ষেপ গ্রহণের ফলে দেশের ২৪ লাখ ২৯ হাজার ৮৫৮ জন এখন দেশের সুবর্ণ নাগরিক। শেখ হাসিনা নেতৃত্বাধীন আ'লীগ সরকার আইন করে প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিকদের অধিকার এবং সুবিধা নিশ্চিত করেছে। নিশ্চিত করা হয়েছে দেশের উন্নয়নের মূল স্রোতধারায় তাদের অবস্থান।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আর্থিক প্রতিবন্ধীদের মাঝে অনুদানের সেবা ও সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এসএম বাহারুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, আওয়ামী লীগ নেতা জাফরুল ইসলাম পাড়, মাস্টার খয়রুল আলম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, পাইকগাছা যুবলীগ নেতা আজিজুল হাকিম, ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।
অনুষ্ঠানে কয়রায় একমাত্র প্রতিবন্ধী স্কুল শেখ রাসেল প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ১১ জনকে হুইলচেয়ার, ১০০ শিশুর মাঝে ফ্যামিলি কিডস, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৯ জনের মাঝে ২ হাজার করে নগদ অর্থ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ২ জনের মাঝে ২৫০০ নগদ অর্থ বিতরণ করা হয়।
শাফিন / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied