ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছা মৎস্য আড়তদারী সমবায় সমিতি লি.-এর নবনির্বাচিতদের শপথ গ্রহণ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ১:১৯

খুলনার পাইকগাছা মৎস্য আড়তদারী সমবায় সমিতি লি.-এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টায় পাইকগাছা মৎস্য আড়তদারী সমবায় সমিতি লি.-এর নিজস্ব কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পাইকগাছা উপজেলা সমবায় অফিসার মো. বেনজীর আহমেদ, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক দীপন জোদ্দার, সমিতির অন্তর্বর্তীকালীন সভাপতি সন্তোষ কুমার সরদার ও সদস্য আ. মান্নান সানা, মো. রেজাউল ইসলাম।

এ সময় সমিতির নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসেন বলেন, আমরা নির্বাচন করেছি। এখানে যারা অংশ নিয়েছেন এবং যারা ভোট দিয়েছেন, সবাই পাইকগাছা মৎস্য আড়তদারী সমবায় সমিতির সদস্য। কে পাস করেছেন কে ফেল করেছেন, সেটা মুখ্য বিষয় নয়। আমরা সবাই এক হয়ে কাজ করব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিঠু বলেন, আমরা মৎস্য আড়তদারী সমবায় সমিতির উন্নয়নে ও সদস্যদের জন্য কাজ করব।

নবনির্বাচিত সহ-সভাপতি মো. আব্দুল্লাহ গাজী বলেন, আমাদের সমিতিতে আমরা অনেকেই নতুন নির্বাচিত হয়েছি।আমরা সমিতির উন্নয়নের জন্য নতুন ও পুরাতনদের কাছে পরামর্শ চাচ্ছি। এরই মধ্যে অনেক সৃষ্টিশীল পরিকল্পনা এসেছে, নতুন ও পুরাতনদের সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করে যাব।

সমিতির কোষাধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, আমরা যারা নির্বাচিত হয়েছি, তারা সবাই এক হয়ে কাজ করব।

নবনির্বাচিত পরিষদের সদস্যরা হলেেন- মো. আবজালুর রহমান মিঠু, মো. আব্দুল মালেক গাজী, মো. সবুজ মিস্ত্রি, মো. আ. সালাম এবং মো. নুরুজ্জামান সানা।

শাফিন / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার