ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ কেজি জাটকা জব্দ
ফরিদপুরের চরভদ্রাসনের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৫০ কেজি জাটকা জব্দ ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তানজিলা কবির ত্রপা।
এ সময় তার সাথে ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপ-পরিদর্শক আ. মমিন, পেশকার সাদ্দাম হোসেন প্রমুখ।
মৎস্য কর্মকর্তা জানান, অভিযানে চরভদ্রাসন সদর বাজারের মাছ ব্যবসায়ী লক্ষণ হালদারকে (৪১) এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি জাটকা জব্দ করা হয়। লক্ষণ সদরপুর উপজেলার আকটেরচর ইউনিয়নের কাচারিডাঙ্গী গ্রামের সতীশ হালদারের ছেলে।
তিনি আরো জানান, এছাড়া মৌলভীরচর বাজার থেকে ২৫ কেজি এবং চরহাজীগঞ্জ বাজার থেকে ১৫ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা উপজেলার বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ