ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২০


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২২ সকাল ৯:৪১

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় বুধবার (৯ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

স্থানীয় সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শিশুও রয়েছে। গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে যাত্রীবোঝাই বাসটি রাস্তা থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত ওই বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লো নামক স্থানে যাচ্ছিল। খারাপ রাস্তার কারণে ৩৪০ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে সাধারণত ১৪ ঘণ্টা সময় লাগে।

এ ছাড়া উচ্চগতি এবং খারাপ সড়ক ব্যবস্থাপনার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। এর আগে গত নভেম্বরে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

খারাপ রাস্তা, গাড়ির উচ্চ গতি, সংকেতের অভাব, আইন না মানার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত নভেম্বরে পেরুতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী