ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শীতার্ত মানুষকে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের ব্যাপার : আক্তারুজ্জামান বাবু


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ১১-২-২০২২ রাত ৮:৫৩

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু বলেছেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। একজন শীতার্ত মানুষের হাতে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম ইবাদত।

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় উত্তর বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু আরো বলেন, অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। শীত এলেই শীতার্তদের নিজের চাদর দিয়ে সাহায্য করতেন বঙ্গবন্ধু। এই আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্রকে মানুষের সেবা দ্বারা প্রতিহত করা হবে। এই লক্ষ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে তার নিজ নিজ এলাকায় মানুষের সহযোগিতায় কাজ করতে হবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা মাস্টার খায়রুল আলম, দক্ষিণ বেদকাশী ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, বৈজ্ঞানিক সহকারী জাহিদ হাসান, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, উত্তর বেদকাশী ইউনিয়নের সাধারণ সম্পাদক গনেশ মণ্ডল, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, শাহানুর আলম, কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার