মুরাদনগরে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ভোট কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তনের অভিযোগ
ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার টাকার বিনিময়ে পরাজিত সদস্য প্রার্থীকে বিজয়ী করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ইউপি সদস্য প্রার্থী খোরশেদ আলম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তবে নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পুলিং অফিসার।
শনিবার সকালে এ বিষয়ে ইউপি সদস্য প্রার্থী খোরশেদ আলম স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার বিল্লাল হোসেন আমার প্রতিদ্বন্দ্বি তালা মাকার্র রহিম মিয়ার কাছ থেকে টাকা নিয়েছেন। যার ফলে ভোট শেষ হওয়ার পর মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের কোন প্রকার স্বাক্ষর না নিয়ে এবং কেন্দ্রে কোন প্রকার কেন্দ্র ভিত্তিক ফলাফলে প্রয়োজনিয় কপি তৈরী না করেই তরিঘরি করে ওই কেন্দ্রের ফলাফল ঘোষনা না করেই কেন্দ্র থেকে চলে যাচ্ছিল এ সময় স্থানীয় ও এজেন্টদের বাধার মুখে পড়ে নিবার্চনি কর্মকতার্রা। পরে মৌখিক ভাবে জানান মৌরগ ৫৭০, তালা ৪৩৩ ও বল মার্কা ৪ ভোট পেয়েছে বলে নিবার্চনি কর্মকর্তারা কেন্দ্র থেকে চলে যায়।
কিছুক্ষন পর বাঙ্গরা থানায় গিয়ে ৪৩৩ ভোট পাওয়া তালা মার্কাকে বিজয়ী ঘোষনা করা হয়। তাই ভোট কারচুপি করে ফলাফল পরিবর্তনের বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা নির্বাচন কর্মকর্তার বরাবর লিখিত দরখাস্ত দিয়েছি।’
তালা মাকার্র বিজয়ী মেম্বার রহিম মিয়া ঘটনা অস্বীকার করে বলেন, সাধারণ ভোটারদের ভোটেই আমি বিজয়ী হয়েছি। প্রতিপক্ষ কেন্দ্র দখল করে তাদের বিজয় ঘোষনা নিতে চেয়েছিল? পরে অতিরিক্ত পুলিশ এসে নিবার্চনি কর্মকতার্দের নিয়ে যায়।প্রিজাইডিং অফিসার বিল্লাল হোসেন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পরাজিত মেম্বার প্রার্থী খোরশেদ আলম আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা অসত্য। মেম্বার রহিম মিয়ার কাছ থেকে আমি কোন প্রকার সুবিধা নেই নাই।কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম বলেন, যথা উপযুক্ত প্রমান পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শাফিন / শাফিন
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার
তাড়াশে বৃহত্তর নওগাঁ হাটে অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী রিং জালের রমরমা বেচাকেনা
রায়গঞ্জে ২ শতাধিক মানুষের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বিতরণ
বাঘায় অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় লাথিতে অন্তঃসত্ত্বার গর্ভপাতের অভিযোগ,সেই বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগে তারাগঞ্জের একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠন
শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত
মান্দায় এলসিএস শ্রমিক নিয়োগে এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মে অভিযোগ
বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা স্থানীয় ও সেনাবাহিনীর জরুরী উদ্যােগে ড্রেন পরিস্কার নিরসন প্লাবিতবাসী স্বস্তি ফিরেছে
প্রবাস থেকে ফিরে সফল বাগান উদ্যোক্তা শিবচরের রাসেল মিয়া
দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপর
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছাড়লেন আরও ৩১১ পর্যটক
Link Copied