কোটালীপাড়ায় সড়কের বেহাল অবস্থা, দেখার কেউ নেই
গোপালগঞ্জের কোটালীপাড়া সোনাটিয়া চৌরঙ্গী বাজারের রাস্তাটির দীর্ঘদিন যাবৎ বেহালদশা। হাজার হাজার জনগণের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাস্তাটি সোনাটিয়া চৌরঙ্গী বাজার হতে পৌরসভার ২নং ওয়ার্ড পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবৎ খানাখন্দ অবস্থায় পড়ে আছে।
এলাকাবাসীর অভিযোগ, তারা জনপ্রতিনিধিদের দারে দারে ঘুরেও কোনো জনপ্রতিনিধিদের কাছ থেকে পাইনি কোনো আশ্বাস। কৃতপক্ষের নেই কোন দৃষ্টি। এই রাস্তাটি তিনটি ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় কোন জনপ্রতিনিধি এই রাস্তাটির দায়ভার নিতে চায় না।
স্থানীয়রা জানান, এই সড়কটি উপজেলার পিনজুরী ইউনিয়ন ,আমতলী ইউনিয়ন এবং ঘাঘর ইউনিয়ন যেটি এখন বিলপ্তী হয়ে বর্তমান পৌরসভার অন্তরভূক্ত হয়েছে অনেক আগে। তবে এই দুটি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিরা জানেন না যে এই রাস্তাটি ইউনিয়ন নাকি পৌরসভার ভিতর। রাস্তাটি কর্তৃপক্ষের নজরের বাইরে রয়ে গেছে দীর্ঘদিন। ফলে ওই এলাকার হাজার হাজার শিক্ষার্থী ও জনগণের চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি।
গাড়ি চালকরা বলেন, আজ দীর্ঘদিন যাবৎ রাস্তাটির বেহালদশা ,তাই যাত্রী ও রুগী নিয়ে পড়তে হয় চরম দূর্ভোগে । তাই কতৃপক্ষের কাছে দাবি দ্রুত সড়কটি মেরামত করলে আমরা শান্তিভাবে গাড়ি চালাতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এলাকাবাসীর দাবি, এই রাস্তাটি যাতে দ্রুত মেরামাতের মাধ্যমে জনদূর্ভোগের সমাপ্তি ঘটে, এমনই প্রত্যাশা করছে এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচী আশ্বাস দিয়ে বলেন, এ বছরের মধ্যে সড়কটি মেরামত করে স্থানীয় বাসিন্দাদের চলাচলের উপযুক্ত করে দেয়া হবে।
শাফিন / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied