ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির ছাত্রকে জবাই করে হত্যা


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১২-২-২০২২ বিকাল ৫:৫১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে ১০ বছরের শিশু ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ইয়ামিনকে জবাই করে খুন করার অভিযোগ উঠেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
 
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে কানাইডাঙ্গা বৃত্তিপাড়ায় সেলিমের ছোট ছেলে ইয়ামিন বাড়ির পাশে আম বাগানে বন্ধুদের সাথে খেলা করছিল। খেলার সময় একই গ্রামের সাবেক মেম্বার জামায়াত নেতা আসাদুল হকের  ছেলে জাহিদ (১৮) তাকে হাঁসুয়া দিয়ে আম বাগানে জবাই করে। জবাই করার পর আম বাগানের পুরনো একটি পাকা কবরস্থানের ভেতর তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় খেলার সাথীরা বাড়িতে এসে বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতকদের আটক করতে অভিযান চলছে বলেও তিনি জানিয়েছেন।

শাফিন / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ