ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিশ্বে মৃত্যু সাড়ে ৩৮ লাখ ছাড়াল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ১১:৯

মহামারি করোনাভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বিশ্বব্যাপী কিছুটা কমেছে। একইসঙ্গে দৈনিক মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে সংক্রমিত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮৩ হাজার।

শুক্রবার করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৯২৯ জন। মারা গেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৭৫৪ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ২৮১ জন সংক্রমিত এবং ৬ লাখ ১৬ হাজার ৪৩০ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৭৭ লাখ ৪ হাজার ৪১ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৬ হাজার ১৭২ জনের।

অপরদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৬৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৫২১ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৭ লাখ ৪৯ হাজার ৬৯১ জন, রাশিয়ায় ৫২ লাখ ৬৪ হাজার ৪৭ জন, যুক্তরাজ্যে ৪৬ লাখ ৬২৩ জন, ইতালিতে ৪২ লাখ ৪৯ হাজার ৭৫৫ জন, তুরস্কে ৫৩ লাখ ৫৪ হাজার ১৫৩ জন, স্পেনে ৩৭ লাখ ৫৩ হাজার ২২৮ জন, জার্মানিতে ৩৭ লাখ ২৭ হাজার ৬২৪ জন এবং মেক্সিকোতে ২৪ লাখ ৬৩ হাজার ৩৯০ জন সংক্রমিত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১০ হাজার ৬৩৪ জন, রাশিয়ায় এক লাখ ২৭ হাজার ৯৯২ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৯৪৫ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ১৯০ জন, তুরস্কে ৪৯ হাজার ১২ জন, স্পেনে ৮০ হাজার ৬৩৪ জন, জার্মানিতে ৯০ হাজার ৮২০ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩০ হাজার ৬২৪ জন মারা গেছেন।

প্রীতি / প্রীতি

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল