পাইকগাছা স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবন যখন ডাস্টবিন, ময়লা-আবর্জনায় দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ পৌরবাসী
খুলনার পাইকগাছা স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবন ডাস্টবিনে পরিণত হয়েছে। ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ পৌরবাসী।চারদিকে ছড়ানো-ছিটানো পচা ও নোংরা আবর্জনার স্তূপ, উচ্ছিষ্ট খাবার নিয়ে কুকুর আর বিড়ালদের মধ্যে চলে দিনভর ঝগড়া, প্রস্রাব আর আবর্জনার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশপাশের এলাকা। এমন নোংরা ও দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছের আশপাশের কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো ডাস্টবিন নাকি সরকারি কোনো ভবন।
পাইকগাছা পৌর সদরের প্রাণকেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবন ও আশপাশ এলাকায় এমন দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে দীর্ঘদিন। ভবনটি অপসারণ কিংবা পরিচ্ছন্নতার ব্যাপারে কারোর মাথাব্যথা কিংবা এগুলো দেখার যেন কেউ নেই।
পৌর-বাজারের অভিজাত রেস্টুরেন্ট ও মধুমিতা পার্কের (মিষ্টি পুকুর) পাশে স্বাস্থ্য বিভাগের একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের এরিয়ার মধ্যে দুটি ভবন রয়েছে, যার একটি হচ্ছে নতুন দ্বিতল ভবন, আরেকটি রয়েছে একতলবিশিষ্ট পুরাতন ভবন। পুরাতন ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু ভবনটি অপসারণ না করায় ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে এলাকার লোকজন।
ভবনের পাশেই রয়েছে পৌরসভার একটি ডাস্টবিন। এলাকার লোকজন দুটিই এখন ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। পরিত্যক্ত ভবনের চারদিকে ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। দূষিত বাতাস আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশ এলাকার মানুষ।
ভবনের সামনের ব্যবসায়ী মামুন জানান, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশের কারণে কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছি। পাশের মার্কেটের ব্যবসায়ী বাইজীদ জানান, পরিত্যক্ত ভবনে অনেকেই এখন প্রস্রাব করে পরিবেশ নষ্ট করছে। এখানকার নোংরা পরিবেশের কারণে আমরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি বলে প্রেম কুমার নামে একজন বলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার জানান, পৌরসভার ডাস্টবিনটি আমাদের ভবনের সামনে থেকে সরিয়ে নেয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে একাধিকবার তাগিদ দিয়েছি। প্রয়োজনে এ ব্যাপারে আবারো তাদের তাগিদ দেয়া হবে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে মেয়র সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন।
শাফিন / জামান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার
নন্দীগ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা' শাড়ি থ্রি পিচ বিতরণ
আত্রাইয়ে স্থানীয় এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর ঈদ সহায়তা বিতরণ
শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নির্মাণ কাজ শেষ না হওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে ঈদ ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
ঈদে আবারও মুখর হবে পর্যটন নগরী মৌলভীবাজার
ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ
বাগেরহাটে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বাৎসরিক মেলা ও অনুষ্টান
শালিখায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা ও বস্ত্র উপহার প্রদান
হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায়
শেরপুরে ডপস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Link Copied