ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে চোখবাঁধা মরদেহ উদ্ধার


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৩-২-২০২২ বিকাল ৫:২০
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেললাইনের পাশ থেকে ৩৫ বছর বয়সের অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। সে সময় মরদেহটি চোখবাঁধা এবং রক্তাক্ত অবস্থায় পড়েছিল।
 
পোড়াদাহ রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, রোববার সকালে রেললাইনের পাশে গেঞ্জি দিয়ে চোখবাঁধা অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।
 
ওসি আরো জানান, মরদেহের ডান হাত কাটা, মাথায় আঘাতের চিহ্ন এবং একটি পা ভাঙ্গা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি রেললাইনের পাশে রেখে গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শাফিন / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ