পাইকগাছায় অবৈধ দখলদারদে উচ্ছেদ করে ৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার
খুলনার পাইকগাছা উপজেলায় অবৈধ দখলদারিত্ব থেকে সরকারি সম্পত্তি উদ্ধার করে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানা যায়, রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মমতাজ বেগম এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, আনসার সদস্য রাকিব, আমিনুল ও জাহাঙ্গীর অভিযান চালিয়ে অবৈধভাবে দখলে থাকা প্রায় ৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার করে লাল পতাকা উত্তোলন করে দেন।
লস্কর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মীর রেজওয়ান আলী জানান, লস্কর ইউনিয়নের কড়ুলিয়া মৌজার এসএ খতিয়ান নং-০১, দাগ নং-৩০৪ এর প্রায় ০৫ একর সরকারি সম্পত্তি কতিপয় ভূমিদস্যু অবৈধভাবে জবরদখল পূর্বক ভোগ দখলের চেষ্টা করছিলেন। এদের মধ্যে লস্করের আমির হোসেন খাঁর ছেলে এয়াকুব্বর আলী খাঁ প্রায় ২ একর, ছমির খাঁর ছেলে জাহান বক্স খাঁ প্রায় ১ একর, ছমির সরদারের ছেলে আব্দুল খালেক সরদার প্রায় ৬৬ শতক এবং আমির হোসেন খাঁর ছেলে ইউনুস আলী খাঁ প্রায় ৫০ শতক জমি অবৈধভাবে দখল করে নিয়েছিলেন। সাথে সাথে বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ফোর্স প্রেরণ করেন। তাদের সহযোগিতায় আমরা সরকারি সম্পত্তি দখলমুক্ত করি এবং লাল পতাকা উত্তোলন করে দেই। এ সময় কিছু দিনমজুরকে উক্ত জমিতে বাঁধ দিতে দেখা যায়।
জানতে চাইলে তারা বলেন, লস্করের ইউনুস আলী খাঁর স্ত্রী হাসনাহেনা তাদের উক্ত কাজের জন্য দিনমজুর হিসাবে নিয়োগ করেছেন। এর বেশি কিছু তারা জানেন না।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নেই। আমরা মাইকিং করে বিষয়টি সর্বসাধারণকে জানিয়ে দিয়েছি। অবৈধ দখলদার যেই হোক প্রশাসনের পক্ষ থেকে কোনোরূপ ছাড় দেয়া হবে না। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শাফিন / জামান
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে নানা ভাই বাহিনীর হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার
নন্দীগ্রামে গরীব অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা' শাড়ি থ্রি পিচ বিতরণ
আত্রাইয়ে স্থানীয় এমপি রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সন্দ্বীপ টাউন ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভূরুঙ্গামারী উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনওর ঈদ সহায়তা বিতরণ
শিমুলবাকঁ গ্রামের যুবসমাজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নির্মাণ কাজ শেষ না হওয়ায় চাঁদপুর লঞ্চঘাটে ঈদ ঘরমুখো যাত্রীদের দুর্ভোগ
ঈদে আবারও মুখর হবে পর্যটন নগরী মৌলভীবাজার
ডিজির নির্দেশে ঈশ্বরদীর ইক্ষু গবেষণাগারে গুড় উৎপাদন ও অনিয়মের অভিযোগ
বাগেরহাটে শ্রী শ্রী হরিচাদ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে ৩ দিন ব্যাপী বাৎসরিক মেলা ও অনুষ্টান
শালিখায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা ও বস্ত্র উপহার প্রদান
হোমনায় সরকারি হাসপাতালে ক্যানোলা বসাতে না পারায় প্রাইভেটে অতিরিক্ত বিল আদায়
শেরপুরে ডপস এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Link Copied