ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড : অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৪-২-২০২২ দুপুর ১০:৫১

পিরোজপুর শহরের সদর রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ডায়মন্ড সুইটমিট নামে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে মাসুম বেকারী, রুমী ফটোস্ট্যাট, গাজী সু স্টোর, প্রিয়াঙ্কা ফটোস্ট্যাটসহ কয়েকটি  প্রতিষ্ঠানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন  ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পিরোজপুর শহরের শহীদ ওমর ফারুক সড়কে ডায়মন্ড সুইটস্রে দোকান থেকে এ অগ্নিপাতের সূত্রপাত হয়। জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, ডায়মন্ড মিস্টান্ন ভান্ডার থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। জেলা প্রশাসক এ সময় তাৎক্ষনিক আগুনে ক্ষতিগ্রস্থদের নগদ ১০ হাজার টাকা করে সহযোগীতা হিসেবে প্রদান করেন। 

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, আগুনের খবর পেয়েই শহরে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ অগ্নিকান্ড নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী ৫টি ইউনিট ও যুব রেডক্রিসেন্ট ও স্থানীয়রা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপ-সহকারী পরিচালক এ বি এম শামসুদ্দোহা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ডায়মন্ড সুইটমিটের দোকান থেকে তবে কিভাবে এ আগুনের সূত্রপাত তা তদন্ত করে বলা যাবে। 

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আলী রেজা জানান পুলিশ অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত করে পরে জানানো হবে। পুলিশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করে গেছে।

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত