সুন্দরবনকে ভালোবাসুন প্রতিপাদ্যে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যোগে পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন এই আহবানে সুন্দরবন দিবস পালন করা হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র আয়োজনে নতুন বাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অনারারী ক্যাপ্টেন অবঃ মোহন লাল দাশ। বিশেষ অতিথি ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দীয় ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিটির চেয়ারম্যান এ্যাড. শফিকুল ইসলাম কচি, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মাধুরী রাণী সাধু, প্রেসকাব পাইকগাছার সাধারণ সম্পাদক মহানন্দ অধিকারী মিন্টু, শহীদ জিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক অঞ্জলী রাণী শীল। বক্তৃতা করেন, কবি রোজী সিদ্দিকী, সুনিল রায়, লিটন গাজী, অভিজিৎ রায় প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন আমাদের গর্ব। সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের একটি বিরল সম্পদ। এই বন আমাদের গর্বের সঙ্গে জড়িয়ে আছে। সুন্দরবন আমাদের সম্পদ। প্রাকৃতিক রাকবচ ও ঐতিহ্যের প্রতিক সুন্দরবনকে রা করা আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন। সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
জামান / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত