ঝিনাইদহে ধর্ষণ মামলা টাকায় রফার চেষ্টা
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে ধর্ষণ চেষ্টার শিকার হয় ৭ম শ্রেণির এক ছাত্রী। ডাক্তারী পরীক্ষা শেষে গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ভিকটিমের বাবা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলা করে।
গতকাল সোমবার বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় এই বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। এই ঘটনায় ধর্ষক মতিয়ার বিশ্বাসকে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ। মতিয়ার বিশ্বাস পানামী গ্রামের জিন্দার বিশ্বাসের ছেলে। এদিকে জানাগেছে,রবিবার বিকালে মতিয়ার বিশ্বাসের ভাই গ্রামের সামাজিক মাতব্বর মজিদ বিশ্বাস ও ভুক্তভোগীর চাচা শফিউল্লাহ ২ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে মামলা মিটিয়ে ফেলার জন্য বাদিকে সামাজিকভাবে চাপ প্রয়োগ করছে।
এই গ্রামের আবেদ আলী নামের একজন জানান, রোববার বিকালে মজিদ বিশ্বাস ও শফিউল্লাহ বসে ২ লাখ ২০ হাজার টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার জন্য মিমাংসা করেছে। এই বিষয়ে ভুক্তভোগীর মা শিরিনা খাতুন জানান, আমাদের মধ্যে আর কোন ঝামেলা নেই,সব মিটে গেছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, এই ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত এখন বিচার করবে।
জামান / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু