ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় দৃষ্টিপ্রতিবন্ধীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৪-২-২০২২ বিকাল ৫:১১

সাতক্ষীরায় দৃষ্টিপ্রতিবন্ধী বেলাল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ ফেব্রয়ারি) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির আয়োজনে এবং প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ।

বক্তব্য রাখেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভ‚মিহীন নেতা আব্দুস সাত্তার, প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার সহ-সভাপতি নুর জাহান খাতুন, সাধারণ সম্পাদিকা মোসলেমা খাতুন, দৃষ্টিপ্রতিবন্ধী শামসুর রহমান, কওছার আলী, আলমগীর হোসেন, জাহিদ হোসেন, কালিগঞ্জ প্রতিবন্ধী পুর্নবাসন উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, শিল্পী আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, অবিলম্বে দৃষ্টিপ্রতিবন্ধী বেলালের ওই মিথ্যা মামলা থেকে অব্যাহতি প্রদান করতে হবে এবং বেলালের দায়েরকৃত মামলা রেকর্ড করতে হবে। বড় বড় আসামী থাকার পরও তার তুচ্ছ ঘটনায় একজন দৃষ্টিপ্রতিবন্ধীকে আটককে কারাগারে পাঠিয়ে তারা মানবাধিকার লঙ্ঘণ করেছেন।

মানববন্ধনে নেতৃবৃন্দ আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে যদি বেলালের দায়েরকৃত মামলা রেকর্ড করা না হলে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলাসহ বিভিন্ন স্থানে বৃহত্তর কর্মসূচি ঝাড়– মিছিল, জুতা মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান বক্তারা।

জামান / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা