ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

এবার প্রাথমিক স্কুলও খুলে দিচ্ছে পশ্চিমবঙ্গ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২২ সকাল ৯:৬

পশ্চিমবঙ্গে খুলে দেয়া হচ্ছে সব প্রাথমিক স্কুল। এ সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। নির্দেশিকা অনুযায়ী আগামীকাল ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যটির সব প্রাথমিক-উচ্চ প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো খুলে দেয়া হবে।

তাছাড়া প্রাথমিক স্কুল খোলার জন্য খুব শিগগিরই স্পষ্ট গাইডলাইন জারি করা হবে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। সেই গাইডলাইন মেনেই খোলা হবে প্রাথমিকের স্কুল।

জানা গেছে, করোনা অতিমারির কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল পশ্চিমবঙ্গের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো। গত বছরের ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুলগুলোতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আসার অনুমতি দেয়া হলেও প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুলের দরজা বন্ধই ছিল। তখন প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য স্কুল খোলার পরিবর্তে নেয়া হয় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। তবে বর্তমান সিদ্ধান্তের ফলে সব শ্রেণির শিক্ষার্থীরা এবার স্কুলে ফিরতে পারবে।

এদিকে নতুন করোনা বিধিনিষেধে শিথিল করা হয়েছে রাতের কারফিউও। এখন থেকে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত অব্যাহত থাকবে রাত্রিকালীন বিধিনিষেধ।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী