ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফরিদপুরে সিঙ্গেল সোসাইটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৫-২-২০২২ দুপুর ১১:৪৪

ভালোবাসার বাঁধ সাধীনা, অশ্লীলতা করতে মানা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ভালোবাসা দিবস উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ সিঙ্গেল সোসাইটির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

'সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে' ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না তা হবে না', 'রাজেন্দ্র কলেজের মাটি সিঙ্গেল সোসাইটির ঘাঁটি, 'প্রেমের নামে ছলচাতুরী চলবে না চলবে না', 'চাই চাই আমরা চাই প্রেমের সুষম বন্টন চাই', 'একটা একটা মিঙ্গেল ধর ধইরা ধইরা সিঙ্গেল কর' এ রকম নানান স্লোগানে মুখরিত ছিলো পুরো ক্যাম্পাস।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি রাজেন্দ্র কলেজের হাজী শরীয়াতুল্লাহ ছাত্রবাস থেকে মিছিলটি শুরু হয়ে কলেজ ক্যাম্পাস  প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।সিঙ্গেল সোসাইটির সভাপতি মেহেদী হাসান শাওনের সভাপতিত্বে ও সাধারণ সাংগঠনিক সম্পাদক আলামিন শিকদার (হিমু) এর সঞ্চলনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা জানান, যারা ডাবল হওয়ার চেষ্টায় আছেন তাদের পদত্যাগের জন্য বলা হয়।

এ ব্যাপারে ভূগোল বিভাগের ৪র্থ বর্ষের শোভন এহসান বলেন, আজকাল তেমন নিঃস্বার্থভাবে ভালোবাসতে দেখা যায় না। অনেক সম্পর্কগুলো তাই খুব দ্রুত ভেঙ্গে পড়ে ও ঘটে আত্মহত্যার মতো ঘটনা। আমরা এই রকম প্রেম-ভালোবাসার তীব্র নিন্দা জানাই।৩য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের সাকিব বলেন, বিশ্ব ভালোবাসা দিবস মানে কেবল প্রেমিক-প্রেমিকার প্রেমকে বুঝায় না। এই দিনটিতে একটি মানুষ তার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন, পরিবারের সকল সদস্যদের ভালোবাসা নতুন আঙ্গিকে প্রকাশ করতে পারে এটাই তার বিশেষত্ব।

ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের আলামিন শিকদার হিমু বলেন, প্রেমের নামে অশ্লীল কার্যকলাপ বন্ধ করতে হবে। যারা এই সাথে একাধিক প্রেম করে তাদের প্রতি তীর্ব নিন্দা জানাচ্ছি।সংগঠনের সাধারণ সম্পাদক আনিস আহমেদ বলেন, বিয়ের আগে অবৈধ প্রেম পরিহার করে বৈধ প্রেমে আসার। 

এ ব্যাপারে  সংগঠনের সভাপতি মেহেদী হাসান শাওন জানান, প্রেম যেন সার্বজনীন হয়। আজকাল প্রেমগুলো শুধুমাত্র লাভ লোকসানের হিসেব নিকাশের ভিত্তিতে হয়ে থাকে। বিয়ের আগে তথাকথিত প্রেম বিসর্জন দিয়ে সার্বজনীন প্রেমে আসার আহবান জানান।

শাফিন / শাফিন

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার