ঋতুরাজ বসন্ত বরণ ও সাংস্কৃতিক উৎসবে মেতেছিল ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ
এসেছে ফাগুন, ফুটেছে পলাশ, ফুটেছে শিমুল গ্রাম বাংলার চিরচেনা এই ঐতিহ্যকে লালন করার লক্ষ্যে ফাল্গুনের বিকালে-সন্ধায় ঝিনাইদহের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বসন্ত বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান । কোথাও কোথাও দু-একটি কোকিলের কুহু ডাক ছাড়া এই নীরস শহরে বসন্ত এসেছে জানাতে পারেনি প্রকৃতি। কিন্তু ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বসন্ত থেমে থাকেনি। তাই তো স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা বসন্তবরণ উৎসবে মেতে উঠেছে।
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর কালচারাল একাডেমি মিলনায়তনে এ বসন্ত বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বসন্ত বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের মান্যবর সভাপতি ,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মনিরা বেগম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সেলিম রেজা পিএএ। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার ভৌমিক এর সভাপতিত্বে বসন্ত বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো উপস্থতি ছলিনে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন , সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এস এ শাখা ও আর এম শাখা) ইসরাত জাহান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ট্রেজারি শাখা) খান মোঃ আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জে এম শাখা ও প্রবাসী কল্যাণ শাখা) নাঈমা খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) লায়লা ইয়াসমিন প্রমুখ।
শাফিন / শাফিন
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু