ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৬-৫-২০২১ দুপুর ১২:০

জয়পুরহাটের আক্কেলপুরে ভটভটি উল্টে লাশ হয়ে বাড়ি ফিরলেন ব্যবসায়ী রেজাউল। চালক মো. শাহাজান আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জালালপুর গ্রামের জোড়া পুকুড় নামক স্থানে। 

থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বগুড়া জেলার সান্তাহার থেকে খুদবোঝাই করে জয়পুরহাট জেলার দুর্গাদহ বাজারের উদ্দেশে রওনা দেন ব্যবসায়ী রেজাউল। পথিমধ্যে আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের জালালপুর গ্রামের জোড়া পুকুড় নামক স্থানে মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খুদের মালিক ব্যবসায়ী রেজাউল (৪২) নিহত ও চালক মো. শাহাজান (৪০) আহত হন।

রেজাউল জয়পুরহাটের জামালপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত বছির উদ্দীনের ছেলে এবং আহত শাহাজান নঁওগার বদলগাছী উপজেলার ললিতবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দীনের ছেলে। শাহাজান আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আমাদের কাছে রাত ৯টায় খবর আসে। আমরা ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌ‍ঁছি। আমাদের পাশাপাশি স্থানীয় ও পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, ভটভটি উল্টে দুর্ঘটনাটি ঘটেছে। আহত ব্যক্তিকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় ও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ