ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২২ সকাল ৯:৩

ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ইউক্রেনে সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে যেতে পারেন। ঘটনাবলি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একই সঙ্গে সব বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ পরিহার করার পরামর্শ দেওয়া হলো। এছাড়াও বিজ্ঞপ্তিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশিকে তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হয়।

উল্লেখ্য, সমদূরবর্তী দায়িত্বের অংশ হিসেবে পোল্যান্ডে অবস্থিত দূতাবাসের মাধ্যমে ইউক্রেনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখে বাংলাদেশ।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী