ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে গলিত লোহা ছিটকে ৩ শ্রমিক দগ্ধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ১০:৮

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় শাহরিয়ার স্টিল মিলে লোহা গলানোর সময় পাইপ বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তারা হলেন- মো. আক্তার হোসেন (৫০), মো. শাহিন (২৫) ও মো. মাঈনুদ্দিনে (২২)।

গতকাল মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

তাদের সহকর্মী মো. শফিউল ইসলাম জানান, রাতে স্টিল মিলে লোহা গলানোর সময় বন্ধ হয়ে থাকা পুরাতন একটি লোহার পাইপ বিস্ফোরিত হয়। এসময় গলিত লোহা ছিটকে ওই তিনজনের শরীরে পড়লে তারা দগ্ধ হন। পরে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি লোহার স্টিল মিলে গলিত লোহা ছিটকে পড়ে তিন শ্রমিক দগ্ধ হয়। এদের মধ্যে মো. শাহিনের শরীরের ৯৫ শতাংশ, মাঈনুদ্দিনের শরীরে ৫৪ শতাংশ ও আক্তার হোসেনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব