ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কেউ অপরাধ করে পার পাবে না: পাংশার নবাগত ওসি মাসুদুর রহমান


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৮-৬-২০২১ দুপুর ৪:৩৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দেশের ১৬ কোটি মানুষের সাথে একাত্ম বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সৈনিক হিসেবে কাজ করতে বদ্ধপরিকর।

জনগণের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছানোর জন্য জনবান্ধব পরিষদ গঠনের লক্ষ্যে মাননীয় আইজিপি মহোদয় জনাব বেনজীর আহমেদ বিবৃতি প্রদান করেছেন। তারই ধারাবাহিকতায় ইতিপূর্বেই পাংশা মডেল থানা এলাকায় পুলিশি সেবা কার্যকর ভাবে শুরু করা হয়েছে।

পাংশা মডেল থানায় পুলিশি সেবা জিডি, মামলা, পুলিশ ক্লিয়াররেন্স কিংবা অন্য যে কোন সেবা পেতে কোন প্রকার অর্থের প্রয়োজন হয়না। যদি কোন ব্যক্তি বা দালাল কোন মাধ্যমে টাকা পয়সা দাবী করে থাকেন আমাকে জানাবেন আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

পাংশা থানা এলাকায় নারী ও শিশু নির্যাতন,মাদক বিক্রি, কিশোরগ্যাং, ইফটিজিং, বাল্যবিবাহ ও ধর্ষণ সহ যেকোনো ধরনের অপকর্ম এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাৎক্ষণিক পুলিশকে তথ্য দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।  তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

অপরাধ করে পার পাবে না অপরাধ করলে শাস্তি ভোগ করতেই হবে। কোন অপরাধীকে সামান্য ছাড় দেয়া হবে না। যদি কোন মাদক ব্যবসায়ী বা মাদকসেবী স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাহলে আমাকে অবহিত করলে আমি সর্বাত্মক চেষ্টা। পুলিশের সেবা গ্রহণ করুন। মনে রাখবেন পুলিশ আপনার শত্রু নয় বন্ধু।

পাংশা মডেল থানার ফেসবুক পেইজে এসে এসব কথা বলেন নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান।

গত বুধবার (১৬ জুন) থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেনের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন এবং যোগদানের পর দিন পাংশা মডেল থানার অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় পাংশাবাসীর উদ্দেশ্যে এসকল কথা বলেন তিনি।

মোহাম্মদ মাসুদুর রহমান ইতিপূর্বে রাজবাড়ীর কালুখালী থানায় অফিসার ইনচার্জ হিসেবে সফলতার সাথে দায়ীক্ত পালন করেছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়