ঢাকাস্থ চৌহালী কল্যাণ সমিতির উদ্যোগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সকল ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব মো. হুমায়ুন খালিদ।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার বক্তব্য রাখেন।
ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যাণ সমিতি গরিব, দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট, গ্রাম-বাংলার ঐতিহ্য রক্ষায় নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন, প্রতিবার নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান, গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতে গরম কাপড় ও অর্থ বিতরণসহ নানা সামাজিক কর্মসূচি পালন করে থাকে।
শাফিন / জামান
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব
Link Copied