আক্কেলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে মেয়াদউর্ত্তীন্ন খাবার বিক্রর দায়ে ৪ জন ব্যবসায়ীর অর্থদন্ড এবং ২ জন মাদক ব্যবসায়ী অর্থদন্ডের পাশাপাশি গেলেন শ্রীঘরে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মেয়াদ উর্ত্তীণ খাবার বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারণা করছেন এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৌর এলাকার তুলসীগঙ্গা ব্রিজের পূর্ব পাশের্^ অভিযান চালিয়ে ৪ জন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম.হাবিবুল হাসান।
অপরদিকে একই দিনে বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও আক্কেলপুর থানা পুলিশ সাম্মিলিতভাবে উপজেলা তিলকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো.কামাল হোসেন (৪০) ও রিপন হোসেন (৩৮) নামের দুই মাদকসেবীকে ৪ হাজার করে মোট ৮ হাজার টাকার অর্থদন্ড ও ৩ মাসের জন্য শ্রীঘরে পাঠালেন । এসময় উপস্থিত ছিলেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুর রহমান, এস.আই অরুপ ,এস.আই অরিফ ও সঙ্গীয় ফোর্স।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,‘ মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়