চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার চিন্তা-ভাবনা চলছে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার চিন্তা-ভাবনা চলছে। এ বিষয়ে আজকালের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এক্ষেত্রে করোনা পরিস্থিতির দিকেও আমাদের নজর রাখতে হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠ কার্যক্রম চালাতে পারে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাইমচর, কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাংসদ ডা. দীপু মনি আরো বলেন, বর্তমানে উচ্চশিক্ষার জন্য সবার দ্বার উন্মুক্ত হয়েছে। যে হারে মেধা তালিকাসহ এইচএসসি পরীক্ষার্থীরা পাস করেছে, তাতে তাদের কোথাও ভর্তি সঙ্কট হবে না। তাছাড়া সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিয়ে মেধার ভিত্তিতে সব শিক্ষার্থীকে ভর্তির সুবিধা নিশ্চিত করা হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি চালু করতে আমরা সক্ষম হবো।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। লতে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার ২৯ জন নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। পরে শপথ নেয়া চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তারের সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এমপি, ফরিদগঞ্জ-৪ আসনের এমপি মুহাম্মদ শফিকুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী প্রমুখ।
শাফিন / জামান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ
মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার