ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

তজুমদ্দিনের মেঘনায় জাল পাতা নিয়ে সংঘর্ষে আহত ৬


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৬-২-২০২২ বিকাল ৫:২০

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জাল পাতা নিয়ে সংঘর্ষে ৬ জেলে আহত হয়েছেন। আহতদের পুলিশ উদ্ধার করে গুরুতর অবস্থায় একজনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি।  

আহত জেলে সূত্রে জানা গেছে, উপজেলা আ’লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর চেয়ারম্যানের আড়তের জেলে মন্নান মাঝির জেলে-ট্রলার মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে চৌমুহনীসংলগ্ন নদীতে জাল পাতে। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দারের আড়তের জেলে কালাম মাঝি এসে তাদের জাল তুলে নিতে বলে। তারা জাল তুলতে অস্বীকৃতি জানালে কালাম মাঝির জেলেরা তাদের জাল কেটে দেয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মাঝি-মাল্লাদের মাঝে কথা কাটাকাটি ও একপর্যায়ে উত্তেজনা দেখা দেয়। এ সময় পাশেই নদীতে জাল পাততে থাকা ভাইস চেয়ারম্যানের আড়তের অপর জেলে ফিরোজ মাঝি, মালেক মাঝিসহ তিন জেলে-ট্রলার যোগ দেয় কালাম মাঝির সাথে। চার ট্রলারের জেলেরা একযোগে হামলা ও এলোপাতাড়ি মারপিট চালিয়ে ৬ জেলেকে আহত করে বলে অভিযোগ করেন মান্নান মাঝির জেলেরা। এ ঘটনায় মান্নান মাঝি (৪৫), তার মাল্লা নুর ইসলাম (৪২), ফিরোজ (৩২), ফজলে করিম (৩৭), জসিম (৪০), জিহাদ (১৫) আহত হন। এদের মধ্যে নুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এ ব্যাপারে উপজেলা আ’লীগের সভাপতি ফকরুল আলম জাহাঙ্গীর জানান, ঘটনা শুনে নদীতে স্পিডবোট পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি আমরা মীমাংসার চেষ্টা করছি।

উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার জানান, নদীতে জাল পাতাকে নিয়ে আমার জেলেদের সাথে মারামারির সংবাদ পেয়েছি। তার এক জেলেকেও পিটিয়ে আহত করার দাবি করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। একজন হাসপাতালে ভর্তি আছে। কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

শাফিন / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন