ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

পরমাণু অস্ত্র তৈরিতে সৌদি-মিসরকে সহায়তা দিচ্ছে আইএইএ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-২-২০২২ বিকাল ৬:৩৬

মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও মিসরকে পরমাণু অস্ত্র তৈরিতে সহায়তা দিচ্ছে পরমাণু শক্তি বিষয়ক আর্ন্তজাতিক কর্তৃপক্ষ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) আইএইএর প্রধান নির্বাহী রাফায়েল গ্রোসি সৌদি আরবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

গত ১২ জানুয়ারি সৌদি আরবে ভবিষ্যৎ খনিজ সম্পদ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে দেশটির পরমাণু শক্তি বিষয়ক মন্ত্রী প্রিন্স আবদুলাজিজ বিন সালমান বলেন, সৌদি সরকারের কাছে ইউরেনিয়ামের বিশাল মজুত রয়েছে।

বৈঠকে আবদুলাজিজ বলেন, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ইউরোনিয়াম রয়েছে। আমরা তা কাজে লাগাতে চাই এবং এক্ষেত্রে স্বচ্ছতম প্রক্রিয়া অনুসরণ করা হবে।

গত এক দশকেরও বেশি সময় ধরে সৌদি সরকার একটি নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করতে চাইছে, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। এবার এ বিষয়টিতে বিগত সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও সম্মেলনে উল্লেখ করেছিলেন তিনি।

খুব দ্রুতই সৌদি সরকার পরমাণু বিষয়ে রাষ্ট্রিয় নীতিমালা প্রকাশ করবে—উল্লেখ করে ১২ জানুয়ারির  প্রিন্স আবদুলাজিজ বলেছিলেন, ‘আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সৌদি আরব উদার এবং যে কোনো নতুন প্রযুক্তি গ্রহণ করতে সৌদি সরকার বরাবরই উৎসাহী।’

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী