বক্সগঞ্জ জাতীয়তাবাদী গফুর ভূঁইয়া ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি গঠন
কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ জাতীয়তাবাদী গফুর ভূঁইয়া ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ২ ফেব্রুয়ারি বুধবার সংগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া ৩ বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন। কমিটিতে বাহরাইন প্রবাসী তানবির চৌধুরী তারেককে সভাপতি, ওমান প্রবাসী জি এম ইব্রাহিম রিয়াজকে সাধারণ সম্পাদক করে ৬৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সাবেক সাংসদ আব্দুল গফুর ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা, এম এ আব্দুস সোবহানকে সিনিয়র উপদেষ্টা, আলাউদ্দিন ভূঁইয়া ও আবুল কাশেমসহ ১৭ জনকে উপদেষ্টা পরিষদ সদস্য করা হয়।
‘জেগে ওঠো বাংলাদেশ-গর্জে ওঠো বাংলাদেশ তারুণ্যের মেলা’ স্লোগানে নাঙ্গলকোটের বক্সগঞ্জ জাতীয়তাবাদী গফুর ভূঁইয়া ঐক্য পরিষদ ২০২১ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়ার সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি এমান হোসেন, ফারুক শান্ত, ফারুক রানা, জাহাঙ্গীর আলম, সিনিয়ার যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল, প্রচার সম্পাদক মিলন খান, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
এমএসএম / জামান
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি
বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ
বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড
মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা
গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান