টাঙ্গাইলে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
টাঙ্গাইলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট ডটকম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক অরন্য ইমতিয়াজ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, এনটিভির স্টাফ রিপোর্টার মহব্বত হোসেন, নিউ এজের প্রতিনিধি হাবিব খান, সময় টিভির প্রতিনিধি কাদির তালুকদার, এশিয়ান টিভির শফিকুজ্জামান মোস্তফা, বাংলা নিউজের প্রতিনিধি সুমন কুমার রায়, আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি রেজাউল করিম, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি এনায়েত করিম বিজয়, রাইজিংবিডির প্রতিনিধি কাওসার আহমেদ, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, সংবাদ প্রতিদিনের প্রতিনিধি তোফায়েল আহম্মেদ রনি।
উপস্থিত ছিলেন- দৈনিক বণিক বার্তার প্রতিনিধি পারভেজ হাসান, ঢাকা প্রকাশ ও সকালের সময় প্রতিনিধি ফরমান শেখ, সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ পোস্টের তানজিনুল হক রোমান, দৈনিক জাগরণের প্রতিনিধি কাজল আর্য্য, আইঅন টিভি ও সাম্প্রতিক দেশকালের প্রতিনিধি নওশাদ রানা সানভী, আমাদের নতুন সময়ের প্রতিনিধি আরমান কবীর, বাংলাদেশ খবর পত্রিকার প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, কলকাতা টিভির প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ।
ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সমাজসেবায় বিশেষ অবদান রাখায় টাঙ্গাইলের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'শিশুদের জন্য ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ-এর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছাড়াও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied