রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২
রাজধানীর বিমানবন্দর মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কাজল আক্তার (৩৫) এবং মোটরসাইকেলচালক রফিকুল ইসলাম সুমন (৪০)। নিহত সুমন রাইড শেয়ারিং অ্যাপের চালক ও কাজল যাত্রী ছিলেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া।
তিনি বলেন, বিমানবন্দর থানার অধীনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আউট গেটের ওভারব্রিজের নিচে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘাতক কাভার্ডভ্যানের বিষয়ে এসআই জুয়েল বলেন, জানতে পেরেছি কাভার্ডভ্যানের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
বিমানবন্দর থানা পুলিশ জানায়, নিহত সুমনের বাড়ি পিরোজপুর স্বরূপকাঠি উপজেলার জগৎপুর গ্রামে। তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে পুরান ঢাকার তাঁতীবাজারে থাকতেন। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।
নিহত কাজল ঢাকার একটি রেস্টুরেন্ট-বারে কাজ করতেন। বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা পুলিশের।
জামান / জামান
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ