ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বিশ্বে প্রথম নারীর এইচআইভি জয়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ১২:৩

বিশ্বে প্রথমবারের মতো কোনো নারী এইচআইভি থেকে সুস্থ হয়েছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিবিসি এ তথ্য জানিয়েছে। বিশ্বে এ পর্যন্ত তিনজন এইচআইভি থেকে সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ওই নারী এদের মধ্যে তৃতীয়। তবে তিনি নারীদের মধ্যে প্রথম। তার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। এরই মধ্যে এক ব্যক্তির কাছ থেকে এইডস-সৃষ্টিকারী ভাইরাস প্রাকৃতিকভাবে প্রতিরোধে সক্ষম এমন কোষসহ স্টেম সেল সংগ্রহ করে তার দেহে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। তিনি গত ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত রয়েছেন।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ট্রান্সপ্লান্ট পদ্ধতিটি নাভির রক্তের সাথে জড়িত। ক্যান্সারের চিকিৎসার অংশ হিসাবে ওই নারীর দেহে নাভির রক্ত প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর থেকে তার এইচআইভি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেওয়ার প্রয়োজন হয়নি। অবশ্য এইচআইভি আক্রান্ত বেশিরভাগ লোকের জন্য এই পদ্ধতিটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার ডেনভারে একটি মেডিকেল কনফারেন্সে এইচআইভি থেকে সুস্থ হওয়া ওই নারীর বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। প্রথমবারের মতো এই পদ্ধতিটি এইচআইভির কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়েছে বলে এতে জানানো হয়েছে।

জামান / জামান

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী