ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৭-২-২০২২ দুপুর ৩:৫০
খুলনার পাইকগাছায় পোনা আহরণের অপরাধে ৪ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
 
জানা গেছে, প্রাকৃতিক উৎস থেকে পারশে মাছের পোনা আহরণের সময় তাদের মাছের পোনাসহ হাতেনাতে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। আটককৃতরা হলেন- কয়রা উপজেলার কালনা গ্রামের মো. দিদার ইসলাম, পাইকগাছার দেলুটী গ্রামের মো. হযরত আলী, গড়ইখালী গ্রামের মো. আব্দুল আলিম এবং নলডাঙ্গা গ্রামের মো. বিল্লাল শেখ। ভ্রাম্যমাণ আদালত মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০-এর ৩ ধারা মোতাবেক তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
 
অভিযানে  উপজেলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পবিত্র কুমার দাস, সহকারী উপজেলা মৎস্য অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, ইউনিয়ন লিডার মো. ফয়সাল হোসেন, আনসার সদস্য রাকিব ও জাহাঙ্গীর এবং পেশকার প্রতুল জোয়ার্দার। 
 
জব্দকৃত প্রায় ৫০০ কেজি পারশে মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।

শাফিন / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার