ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে রাশিয়া : বাইডেন
রাশিয়া ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উচ্চ সতর্কবার্তা দিয়ে বলেছেন, কয়েক দিনের মধ্যে এ হামলা হতে পারে। স্থানীয় সময় বৃহস্পতিবার বাইডেন আরো বলেন, ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধান এখনো সম্ভব।
সম্প্রতি ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে বলেও ঘোষণা দেওয়া হয় রাশিয়ার তরফ থেকে। তবে এ ঘোষণাকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে পশ্চিমা দেশগুলো। যদিও হামলার শঙ্কা ‘ভিত্তিহীন’ বলছে রাশিয়া।
এদিকে, ইউক্রেন ন্যাটোয় যোগ দেবে কি না সেই প্রশ্নে জবাবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটোর সদস্য পদ তার দেশের নিরাপত্তা নিশ্চিত করবে।
রাশিয়া-ইউক্রেন সংকটের পেছনে মূলত রয়েছে ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া না দেওয়ার বিষয়টি। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে রাশিয়া। ইউক্রেনে রাশিয়ার হামলা চালানো নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক অবস্থানের কারণে ক্রেমলিনের দাবি ভিন্ন। মস্কো বলছে যে তারা পুরোনো সোভিয়েত প্রতিবেশী যাতে ন্যাটোতে যোগ না দেয় তা নিশ্চিত করতে শুধু সতর্ক বার্তা দিচ্ছে।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ