ভিডিও ভাইরাল
সুজা কলেজের অফিস সহকারীর হিজাবে নিষেধাজ্ঞা!
কলেজে ভর্তির ছবি হিজাব ও মাথায় ওড়না ছাড়া তুলে দিতে বলেছেন কমলগঞ্জের শমসেরনগরের সুজা মেমোরিয়াল কলেজের অফিস সহকারী ফিরোজ মিয়া। হিজাব ও মাথায় ওড়না ছাড়া ছবি তুলে না আনলে কোনো নারী শিক্ষার্থী কলেজে ভর্তি হতে পারবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। কলেজের অফিস সহকারীর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অভিভাবক মহলসহ সকল মহলে তার এমন মন্তব্যে ঝড় উঠেছে। সবাই অফিস সহকারীর বক্তব্যের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কলেজের অফিস সহকারীর হিজাববিরোধী একটি ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কলেজে ভর্তিচ্ছুক এক মেয়ে শিক্ষার্থীর ভাইকে হিজাব পরা ছাড়া ছবি তুলে জমা না দিলে কলেজে ভর্তি হওয়া যাবে না বলে কঠোর নির্দেশনা দিচ্ছেন াফিস সহকারী। এসময় ওই শিক্ষার্থীর ভাই অন্য কোনো কলেজে এমন নিয়ম নেই বলে প্রতিবাদ করলে অফিস সহকারী ভর্তি বাতিলের কথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, কলেজের অফিস সহকারী সব সময় অভিভাবক এবং শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণসহ নানা কটূক্তি করে থাকেন। তিনি হিজাব বা ওড়নাবিহীন ছবি তোলার নির্দেশনার তীব্র নিন্দা জানিয়ে অফিস সহকারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কুলাউড়ার লংলা ইন্টারন্যাশনাল এডুকেয়ারের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, হিজাব নিয়ে সারাবিশ্বে যখন হুলুস্থুল চলছে, সেখানে শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে হিজাব বা ওড়নাবিহীন ছবি তোলার নির্দেশ রীতিমতো হতবাক হওয়ার মতো।
সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মোর্শেদুর রহমান এক ভিডিওবার্তায় বলেন, অফিস সহকারী যে নির্দেশনা দিয়েছেন এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করে বলেন, গভর্নিং বডির সাথে কথা বলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক বলেন, অফিস সহকারী যে মন্তব্য করেছেন, এমন মন্তব্য করা তার উচিত হয়নি। এ বিষয়ে পরবর্তীতে কলেজের প্রিন্সিপাল এক ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন। এটাকে সহজভাবে মেনে নেয়াটাই ভালো।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied