ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-২-২০২২ দুপুর ৩:৪

চাঁদপুরে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ‍শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় অবস্থিত চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম তলাবিশিষ্ট একাডেমিক ভবন কাম ওয়ার্কশপের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় শিক্ষামন্ত্রী উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, বিএনপির অভ্যাস হচ্ছে নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা। তাছাড়া বিএনপি যদি সত্যিই রাজনৈতিক দল হতো তবে তারা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিত। তাদের উচিত ছিল নির্বাচন কমিশন গঠনের জন্য যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে সেখানে সম্পৃক্ত হয়ে অংশগ্রহণ করা।

তিনি আরো বলেন, যদিও বিএনপি বলছে তারা এই কমিটিতে কোনো নাম দিচ্ছে না, তবে সেখানে এমন অনেক বিশিষ্টজন রয়েছেন যারা ওই দলটির সাথে উপদেষ্টা হিসেবে অথবা নানাভাবে জড়িত।

তিনি বলেন, বিএনপি সব সময় এক ধরনের লুকোচুরি খেলার চেষ্টা করে অথবা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, যা জাতি এখন বোঝে এবং জানে। জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না। তারা এখন গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে, কিভাবে মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ চায় তা অব্যাহত থাকুক এবং তা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এমএসএম / জামান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি