আহমেদাবাদে সিরিজ বোমা হামলা : ৩৮ জনের মৃত্যুদণ্ড
ভারতের আহমেদাবাদে সন্ত্রাসী হামলায় ৩৮ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আলোচিত এ ঘটনায় ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে সর্বোচ্চ সাজা দিলো দেশটির একটি বিশেষ আদালত। গুজরাটের বিশেষ আদালতের বিচারক এআর প্যাটেল শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলায় দোষী সাব্যস্ত বাকি ১১ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। খবর এনডিটিভির।
এ মামলায় প্রায় ৮০ জন আসামি বিচারাধীন ছিল। ২০০৮ সালে গুজরাট শহরের ওই সন্ত্রাসী হামলায় ৫৬ জন নিহত ও ২০০ জন আহত হন।
জানা গেছে, ফেব্রুয়ারির ৮ তারিখ গুজরাটের আদালত এ মামলায় মোট ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন ও অন্য ২৮ জনকে খালাস দেন। গত বছরের সেপ্টেম্বরে ১৩ বছরের বেশি পুরোনো মামলাটির বিচার কাজ শেষ করেন আদালত।
পুলিশের দাবি নিষিদ্ধঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিআইএমআই) উপশাখা ইন্ডিয়ান মুজাহেদিনের (আইএম) সঙ্গে সংশ্লিষ্টরা ওই সিরিজ বোমা হামলায় জড়িত ছিল।
ইন্ডিয়ান মুজাহেদিনের সদস্যরা ২০০২ সালে গুজরাটের গোধরা পরবর্তী দাঙ্গার প্রতিশোধ হিসেবে ওই হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে বলে অভিযোগ করা হয়।
এই মামলার বিচার কাজ শুরু হয় ২০০৯ সালে।
জামান / জামান
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ