ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছা হাসপাতালে নার্সের অবহেলায় গর্ভজাত শিশুর মৃত্যুর অভিযোগ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১৮-২-২০২২ বিকাল ৫:৩৭

খুলনার পাইকগাছা উপজেলা হাসপাতালে নার্সের অবহেলায় গর্ভজাত শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন ভরত মণ্ডল নামে ‍এক ব্যক্তি। তিনি কয়রা উপজেলার কাটমারচরের বাসিন্দা।

অভিযোগে প্রকাশ, কয়রা উপজেলার কাটমারচরের ভরত মণ্ডলের স্ত্রীকে গত ১৩ ফেব্রুয়ারি ভেলিভারির জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। হাসপাতালে কর্মরত নার্স হামিদা ও ইয়াসমিন কোনো অপারেশন করতে চেষ্টা না করে রেখে দেয়। ভর্তির দিন অপারেশন না করে তার থেকে ৩০ ঘণ্টা পর ভেলিভারি করেন। ফলে মাতৃগর্ভে শিশুর মৃত্যু ঘটে বল ভরত মণ্ডল লিখতোভাবে পাইকগাছা হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

তিনি বলেন, আমি আমার  সন্তানকে হারিয়েছি শুধু দুই নার্সের অবহেলায়। যাতে করে আর কোন পিতা মাতা সন্তান হারা না হয়, তাই সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

এদিকে হাসপাতালে চিকিৎসা ফেরত অনেকেই অভিযোগ করেন, হাসপাতালে ডাক্তারদের চিকিৎসা সেবা খুব ভালো। কিন্তু কর্মরত নার্সরা মানবিক নয়।

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার