ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর, ৯ বাস আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২২ বিকাল ৭:৪৮

হাফ ভাড়া দিতে চাওয়ায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ‘মিরপুর মেট্রো সার্ভিস’ পরিবহনের ৯টি বাস আটক করে রেখেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনের মিরপুর রোড থেকে বাসগুলো আটক করেন তারা। আটক বাসগুলো কলেজের পাশের নায়েমের গলিতে রাখা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বিকেল ৩টার দিকে রাজধানীর শ্যামলী বাসস্ট্যান্ড এলাকায় হাফ ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ওই বাসে থাকা ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হন। তারা হলেন- কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন, আশফাক ইমতিয়াজ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অমিত হাসান। তারা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।

এছাড়া বাসে হাতাহাতির একপর্যায়ে ওই শিক্ষার্থীদের সঙ্গে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। 

মারধরের শিকার শিক্ষার্থী আশফাক হোসেন বলেন, আমরা হাফ ভাড়া দিতে চাওয়ায় কথাকাটাকাটির জেরে আমাদের ওপর চড়াও হন বাসের সহকারী এবং চালক। এ সময় আমাদের সঙ্গে থাকা দুটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা তারা নিয়ে গেছে। মারধরের কারণে আমরা গলায় এবং হাতে আঘাত পেয়েছি। শেষপর্যায়ে শ্যামলী বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে মেট্রো বাসের অন্যান্য সহকারীদের ডেকে আমাদের ওপর হামলা করে।

আটক বাসগুলোর চালকরা জানান, আমরা এ ব্যাপারে কিছুই জানি না। ঢাকা কলেজের সামনে থেকে আমাদের ধরে এনে এখানে আটকে রাখা হয়েছে। আমরা মালিকদের জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সাহেব আলী জানান, ঘটনাটি শ্যামলী এলাকার। পরে শিক্ষার্থীরা এখানে বাস আটক করেছেন। আমরা খবর পেয়ে এসেছি। কলেজ প্রশাসন ও মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। একের পর এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটছে। শুধু ঢাকা কলেজের শিক্ষার্থীরাই নয়, বরং খারাপ আচরণের শিকার হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এ ঘটনায় এখন পর্যন্ত আমরা কিছু জানি না। শিক্ষার্থীরা অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব