ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-২-২০২২ রাত ৮:৫১

শুক্রবার ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে মোগল সম্রাট মহামতি আকবরের প্রধান সেনাপতি রাজপুত বীর মানসিংহের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ও ঐতিহ্যের পীঠস্থান এবং পূণ্যভূমি শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান পরিচালনা কমিটি’র ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 

‍এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ‘শুধু পূজামণ্ডপ নয়, পূজারির সংখ্যাও বৃদ্ধি হউক ও সমসাময়িক প্রবাহ’ শীর্ষক আলোচনা সভা এবং কোভিড-১৯ আক্রান্ত মৃত ব্যক্তিদের শবদেহ সৎকার কার্যক্রম সাহসিকতার সাথে সুসম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা মহানগরের বিভিন্ন শ্মশান থেকে ১০ জন বীর করোনা যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব (অব.) ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সম্মানিত সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার। 

উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও মন্দির কমিটির সভাপতি চিত্তরঞ্জন দাস।

জামান / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব